• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টি-১০ টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ) সন্ধ্যায় পার্বতীপুর পৌরসভার পুরাতন বাজার আব্দুস শাফি হাই স্কুল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, কালো ব্যাচ পড়ানো, সৈয়দ রাজুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা,অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করার মধ্য দিয়ে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট এর শুভ সূচনা করা হয় ।

সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে ও পুরাতন বাজার ভিআইপি ডেকোরেটরের স্বত্বাধিকারী ও ডেকোরেটার মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন সরকার (মুকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল হক,পৌর যুবদল এর আহবায়ক মোঃ রবিউল ইসলাম বাবু প্রমুখ।

১৬ টিমের এ খেলায় অংশ গ্রহণ করেন হোম ডেকর ফার্নিচার রংপুর বনাম সাব্বির এন্টারপ্রাইজ পার্বতীপুর। ১০ ওভারের এই খেলায় টসে হেরে হোম ডেকর ফার্নিচার রংপুর ব্যাট করে ৬৬ রান সংগ্রহ করেন। ৬৭ রানের টার্গেট নিয়ে সাব্বির এন্টারপ্রাইজ পার্বতীপুর ৬ ওভার ৫ বলে জয়লাভ করেন। উদ্বোধনী টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সুশান্ত ও বেস্ট বলার হয়েছেন মোঃ শাহেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category