• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুর পৌরসভার কাউন্সিলরের শূন্য পদে ৯ মার্চ উপ-নির্বাচন

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম গত বছরের ৪ জুলাই মৃত্যু বরন করলে কাউন্সিলরের পদটি শূন্য হয়। এই শূন্য পদেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যেই পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবুল কালাম,রেজবাহুল ইসলাম টোকন ও মতিয়ার রহমান। শেষ পর্যন্ত এই তিন জন প্রার্থীই চুড়ান্ত ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান বসুনীয়া বলেন, তিন জন মনোনয়ন পত্র গ্রহন করেছেন। ইতোমধ্যে তিন জন মনোনয়ন দাখিলও করেছেন। আগামী ৯ই মার্চ ভোট গ্রহণ করা হবে। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন।ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন জন প্রার্থীই নিজেকে বিজয়ী করতে দিন রাত পরিশ্রম করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাচ্ছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এ নিয়ে ভোটারদেরও আগ্রহের শেষ নাই। সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category