• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল ) সন্ধ্যায় পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকার নিরিবিলি মৌসুমি হোটেলে শুভেচ্ছা বিনিময় ও চা’ চক্র অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত শতাধিক পার্বতীপুরবাসী শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নেয়।

“যেখানেই থাকি হৃদয়ে থাকুক পার্বতীপুর,যতদিন বাঁচি বাঁচুক প্রানে পার্বতীপুর” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দীর্ঘ দিনের পথ চলা পার্বতীপুর সমিতি ঢাকা’র। এরই ধারাবাহিকতায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠান। সমিতির সভাপতি মেজর (অবঃ) মোঃ মিজানুর রহমান মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুরের সাবেক পৌর মেয়র এ, জেড,এম মেনহাজুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সমিতির সাধারন সম্পাদক মোঃ মাহবুবর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোহাম্মদ গালিব।

এ সময় উপস্থিত ছিলেন,পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, বড়পুকুরিয়া কয়লা খনি দাবী আদায় বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ সোলায়মান সামি,ইঞ্জিনিয়ার এ,জেড,এম আরিফুল হক রিয়েল,পার্বতীপুরের সামাজিক সংগঠন রক্তযোদ্ধার সভাপতি ইরফান খান লাল,লায়ন্স সালেহ আহমেদ মঞ্জু,আইনুল ইসলাম বাদল প্রমুখ।

এর আগে পার্বতীপুর সমিতি ঢাকা’র পক্ষ থেকে পার্বতীপুর বাসীকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও চা’ চক্রে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁদের আমন্ত্রণে সারা দিয়ে পার্বতীপুরের শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নেয়।
এ সময় আরোও উপস্থিত ছিলেন,পার্বতীপুর সমিতি ঢাকা’র সম্মানিত সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category