• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম রসুলের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কলেজের হলরুমে কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

পার্বতীপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব সরকার ও সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুন্নবী আকন্দ।

বিদায় অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্রেষ্ট ও ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category