• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানে অধ্যক্ষ জেলায় শ্রেষ্ঠ

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ দিনাজপুর জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব (কারিগরি পর্যায়ে) জেলায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা গেছে,দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্রের মাধ্যমে জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মোঃ আহছান হাবীব কে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কারিগরি পর্যায়ে জেলায় শেষ্ঠ হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ পার্বতীপুর উপজেলায় (কারিগরি পর্যায়ে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ আহছান হাবিব ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পূর্বের গৌরব ধরে রাখতে সক্ষম হয়।

এ ব্যাপারে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জেলা ও উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি নিজে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিগত পাঁচ বছর ধরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলায় আমি ও আমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category