• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটক অপহরণ চেষ্টা : নেপথ্যে ছাত্রলীগ নেতা !

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: পার্বত্য জেলা খাগড়াছড়িতে দুই পর্যটক ও তাদের গাড়ি চালককে অপহরণ চেষ্টার ঘটনায় রাঙামাটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে এসেছে। একটি ব্যাংক একাউন্টের সূত্র ধরে তার নাম উঠে আসলো।

মঙ্গলবার এই ঘটনায় দীঘিনালা থানা মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এসএম নাহিদুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৮ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে কিছু অচেনা ব্যক্তি পর্যটকদের ব্যক্তিগত গাড়ি গতিরোধ করে। পরে রাস্তা থেকে একটু ভেতরে পাশ্ববর্তী করাত কলের পাশে নিয়ে মোবাইল, জাতীয় পরিচয়পত্র নিয়ে ফেলে।

এ সময় পকেটে থাকা ভুক্তভোগীরা ১০ হাজার টাকা অপহরণকারীদের হাতে দেয়। এ সময় তারা আমাদেরকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অপহরণকারীরা ৫০ লক্ষ টাকা দাবি করে।
এতো টাকা দিতে অসম্মতি জানালে অন্তত: ২০ লক্ষ টাকা দিতে হবে বলে একটি ব্যাংক একাউন্ট দেয়। অপহরণকারীদের দেয়া ব্যাংক একাউন্টটি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) চন্দনাইশ শাখা।

ব্যাংকের একাউন্টটি সাবেক ছাত্রলীগ আহমেদ ইমতিয়াজ রিয়াদের নামে। বিষয়টি আমার এক স্বজনকে (মামা) জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ির পুলিশ সুপারকে অবগত করে। আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা দুপুর দেড়টার দিকে তারা আমাদের ছেড়ে দেয়। জিম্মিদশা থেকে বেরিয়ে আমরা দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসি। ‘

এর আগে গতকাল খাগড়াছড়ি পুলিশের সুপারের কক্ষে ভুক্তভোগীরা মোবাইলে ইমতিয়াজ রিয়াদের ছবি দেখিয়ে বলেন “এই ভদ্রলোক ” আমাদেরকে খুব টর্চার করেছে। তিনি আমার মোবাইলে তার ব্যাংক একাউন্ট নাম্বার টাইপ করে আমার রিলেটিভকে পাঠিয়েছে।
ব্যাংক একাউন্ট নাম্বারের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার ছবি আমরা পেয়েছি”।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেছেন, মামলাটি রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মূল ঘটনার জানার জন্য নির্দেশ দিয়েছি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category