• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বত্য রাঙামাটির কাপ্তাইয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু শিক্ষার্থী হত্যা ঘটনায় ঘটনা কারীর মৃত্যুদণ্ডের আদেশ আদালতের

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
পার্বত্য রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে হত্যাকারী আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ের আদেশে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় অংবাচিং মারমাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন। এটি রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর কোনো আসামির বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ড রায়।

দণ্ডপ্রাপ্ত আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু (৪৬) জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ার উচাখ্যাই মারমার পুত্র বলে জানা গেছে। মামলার নথি সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মিতিলা মারমাকে ২০১৯ সালের ২ ফেব্রুযারি সকালে চন্দ্রঘোনা থানার বড়খোলা এলাকায় প্রাইভেট শিক্ষক পড়ানোর কথা বলে তার বাসায় নিয়ে আসে আসামি অংবাচিং মারমা।

এরপর তাকে ধর্ষণ চেষ্টা করে এবং ধর্ষণে ব্যর্থ হলে ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মৃতদেহ বস্তায় ভরে লুকানোর চেষ্টা করে। এ ঘটনায় পরে আসামিকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে তুলে দেয়। পরে ওই ছাত্রীর বাবা সাথুই অং মারমা চন্দ্রঘোনা থানায় মামলা করেন।
রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সাইফুল ইসলাম অভি বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এতে সমাজ থেকে অপরাধ ও কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category