• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পিটিয়ে খড়িদ্দারের হাত ভেঙ্গে দিল ব্যবসায়ী

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে গৌড় মন্ডল নামে এক মিল মালিকের বিরুদ্ধে দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে বেদম মারপিট করে একজনের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগে আয়োজিত শালিস বৈঠকে হাত ধরেই ক্ষমা পেয়েছেন। রোববার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের বাসিন্দা গৌড় মন্ডল সদর ইউনিয়নের চকগোবিন্দ ঈদগাহপাড়া এলাকায় মেসার্স সাকিব রাইস মিল ভাড়া নিয়ে ব্যবসায় পরিচালনা করে আসছিলেন।

উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোস্তফা (৩৫) ও হারুনুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৩) তার মিল থেকে নিয়মিত ধান ঝারার পর ফেলে দেওয়া ধুলো প্রতিবস্তা একশ’ টাকা দামে কিনে নিতেন। গত শনিবার সকালে যথারীতি তারা কয়েক বস্তা ধুলো নিজেরাই বস্তায় ভরে নেন। কিন্তু মিলের কর্মচারিরা অভিযোগ করেন যে, বস্তায় ধুলোর সাথে কিছু ধানও ভরে নেয়া হয়েছে। বস্তা খুলে ধুলোর সাথে মিশ্রিত সামান্য ধান পাওয়া যায়।

ধান চুরির অভিযোগে কর্মচারিরা মোস্তফা ও আলমগীরকে আটক করে রাখে। খবর পেয়ে গৌড় মন্ডল মিলে গিয়ে তাদেরকে বেদম মারপিট করেন। পরে মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে মোস্তফার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, মোস্তফার একটি হাত ভেঙ্গে গেছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দারুন তোলপাড় শুরু হয়।

ওই গ্রামের দলে দলে মানুষ রোববার সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট এসে এর বিচার দাবি করেন। চেয়ারম্যান গভীর রাতে অভিযুক্ত গৌড় মন্ডলকে ইউনিয়ন পরিষদে ডেকে আনলে সেখানে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে আয়োজিত বৈঠকে মিল মালিক তার দোষ স্বীকার করলে আহতদের বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেন। জানতে চাইলে অভিযুক্ত মিল মালিক গৌড় মন্ডল জানান, চুরির অভিযোগে তিনি মোস্তফা ও আলমগীরকে প্রহার করেছেন। তবে মারটা একটু বেশি হয়েছে। মোস্তফার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানান, যারা পিটন খেয়েছেন তারাই মিমাংশার প্রস্তাব দেয়ায় তিনি শালিসের আয়োজন করেন। মহাদেবপুর থানার এসআই শামীনুর রহামন জানান, পুলিশ সদস্যদের উপস্থিতিতেই শালিস বৈঠক হলেও এব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। পুলিশ মূলত জনরোষ ঠেকাতেই সেখানে যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category