• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুঠিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ র‌্যাবের জালে শীর্ষ মাদক কারবারী

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ শীর্ষ মাদক কারবারী মোঃ হায়দার আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার দিনগত রাত সোয়া ৯টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৬ কেজি গাঁজা-সহ পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ হায়দার আলী (৪০), সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মাসকাটাদিঘী গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে।
শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, জনৈক মাদক কারবারী গাঁজা-সহ ১টি পিকআপ যোগে নাটোর হতে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে পুঠিয়া বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাজশাহী টু নাটোর হাইওয়ে রাস্তায় রাত সোয়া ৯টায় চেকপোষ্ট পরিচালনা করা হয়। চেকপোষ্ট করাকালীন বর্নিত ১টি খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে দাঁড় করানো মাত্রই পিকআপের দরজা খুলে ১জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে ঘটনাস্থলেই আটক করে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, পিকআপের ইঞ্জিনের নীচে বডিতে বিশেষ কায়দায় বক্সে অভিনব কায়দায় গাঁজা রাখা আছে। সে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে আসছিল। ইতিপূর্বেও সে অনেকবার বিভিন্ন অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহণ করেছে। গ্রেফতার মাদক কারবারী মোঃ হায়দার আলীর বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মাদকের মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category