• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলায়
মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ছয় মাসের
বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে উপজেলার
কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে
পুঠিয়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়
রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোঃ
সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪) এবং পুঠিয়া থানার বড়
কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ
মেহেদী হাসানকে (২৮)।
ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আসামিদের বিরুদ্ধে মাদক সেবনের
অভিযোগ আনা হলে তারা দোষ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত
হওয়ায় আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০
টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে অর্থদণ্ডের ক্ষেত্রে কারাদণ্ড
কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন
অভিযান অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category