• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ৪৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার ভোর পৌনে ৭টায় পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম (২৫), সে নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো: নুরু মন্ডলের ছেলে ও মোছাঃ মর্জিনা বেগম (৪৫), সে পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর মেয়ে।
সোমবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় শিশুতলা গ্রামে জনৈক রাজিবের কলা বাগানের পাশে তিনজন মাদক কারবারী হেরোইন বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মোঃ আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৫ হেরোইস-সহ আশরাফুল ইসলাম এবং ৫গ্রাম হেরোইন-সহ মোছাঃ মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। তবে তাদের অপর এক সহযোগী মাদক কারবারী মোঃ আব্দুল হামিদ পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category