• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ লালচাঁন আলী (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ লালচাঁন আলী (২৫), সে নাটোর জেলার সদর থানার ইছলাবাড়ী গ্রামের মোঃ রায়হান আলীর ছেলে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারে, পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউপির দিঘলকান্দি গ্রামে ১জন মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা কার্টুনের ভিতর থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category