• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুলিশিং কার্যক্রম একেবারে ভেঙ্গে পড়েছিলো। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম পুলিশ সুপার

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে সদ্য যোগদান করা জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেছেন, স্বাভাবিক পুলিশিং কার্যক্রম একেবারে ভেঙ্গে পড়েছিলো। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চেষ্টা করে যাচ্ছি।
এর মধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চাই।
যে কোনো তথ্য ও পরামর্শ দিতে যে কেউ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের ষোলশহর ২ নং গেইট এলাকার কার্যালয়ে চট্টগ্রামে দায়িত্বে থাকা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, থানায় সেবার মান বৃদ্ধি করতে, পুলিশের সার্ভিস দ্রুত কাজ করতে সবার সহযোগিতা চাই। এবং মামলার তদন্ত কোয়ালিটি ও নিশ্চিত করতে চাই।
যাতে বিচারের ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। মাঠ পর্যায়ে পুলিশের সার্ভিসের পরিবর্তন করতে কাজ করা হবে বলে জানান দেন তিনি। যাতে চট্টগ্রাম জেলার মানুষ সহজে দ্রুত পুলিশের সেবা পেতে সহজতা লাভ করতে পারে।
এক প্রশ্নের উত্তরে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, চট্টগ্রামে জেলায় ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৮৮টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৩৩টি অস্ত্র জমা পড়েছে। বাকি অস্ত্রগুলো দেশের বিভিন্ন থানায় জমা হয়েছে কি-না সেটার তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে কতোগুলো অস্ত্র জমা হয়েছে তা নিশ্চিত করা যাবে
এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category