• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পুলিশের গাড়িতে ইটপাথর নিক্ষেপ, ধাওয়া করে গরুসহ চোর আটক

দিনকাল বিডি ২৪ / ২৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের কাছে একটি মিনি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতে চাইলে মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মিনি ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল ও গাড়িসহ এক চোরকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

গত বুধবার ভোররাতে ধাওয়া করার সময় ইট পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাংচুর করে চোরের চক্র। চোরদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
জানা গেছে, চোর চক্রের গাড়ি প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে তারাকান্দা থানার বিসকা রেলক্রসিং এর কাছে ট্রাক রেখে ৭/৮ জন চোর পালানোর জন্য দৌড়ঝাপ শুরু করে। এসময় শাহ আলম (৩০) নামের এক চোরকে আটক করে পুলিশ। শাহ আলম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ঝুমকাই ব্রাহ্মনখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইট-পাথর নিক্ষেপের ফলে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। একটির সামনের কাচঁ ও অপরটির লাইট ভেঙ্গে যায়। এঘটনায় পাথরের আঘাতে পুলিশের গাড়ির ড্রাইভার রিপন সরকার ও কনস্টেবল নাহিদ হাসান আহত হন।পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের চারটি গরু ও ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগল উদ্ধার করে ট্রাকসহ ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল, একটি মিনিট্রাকসহ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category