• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পূজা মন্দিরে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সহায়তা

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজার মন্দির ও মন্ডপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। পুজা শুরুর পর থেকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, সহ-সভাপতি সৈয়দ খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বরগণ মন্দির-মন্ডপে গিয়ে সহায়তা প্রদান করছে। গতকাল মঙ্গলবার উপজেলার কেন্দ্রী মন্দিরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মন্দির কমিটির হাতে সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিত চন্দ্র সরকার, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র সরকার, শ্রমিকলীগের আহবায়ক গণেশ শীল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী হাসান রাসেল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৭টি মন্দির ও মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা উদযাপন কমিটির সভাপতি জানান, প্রতিটি জিনিসের দাম অনেক বেশি। সে জন্য মন্দির কমিটির পক্ষে পুজা ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টকর। সে কারণে সকলের সহায়তা প্রয়োজন। সেই ধারাবাহিকতায় সকলে সাধ্য মোতাবেক সহায়তা প্রদান করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category