• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পৈত্রিক সম্পত্তির অংশ ফিরে পেতে নওগাঁয় এক মহিলার সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পৈত্রিক প্রাপ্য সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিউলি বানু নামের এক মহিলা। গতকাল দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন তিনি রানীনগর উপজেলার পারইল কদমগাড়ি গ্রামের মোঃ সোলাইমান আলীর কন্যা। তাঁর মতে তাঁর পিতার ৩০ থেকে ৩২ বিঘা সম্পত্তি রয়েছে। সোলাইমান আলীর দুই ছেলে ও একমাত্র মেয়ে। মুসলিম আইন অনুযায়ী একমাত্র কন্যা উক্ত শিউলী বানু এক ভইয়ের অর্ধেক সম্পত্তি পাওয়ার কথা।

কিন্তু দুই ভাই ফসিউর রহমান লতিফ এবং জিয়াউর রহমান জিয়া সমুদয় সম্পত্তি ভোগ করার মানষে বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। সম্পত্তির অংশ চাইলে দুই ভাই বোন শিউলী বানুকে নানা ভাবে হুমকি প্রদান করছে। তারা তাদের সম্পত্তির কোন কাগজপত্র দিচ্ছেনা। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে বৈঠক হয়েছে। ঐ দুই ভাই বোন শিউলী বানুকে বিভিন্ন সময় মারপিট করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দুই ভাই কখনও কখনও সম্পত্তি দিতে অঙ্গিকার করে। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনা। ৩০/৩২ বিঘা সম্পত্তি থাকলেও একেক সময় একেক কথা বলে থাকে। কখনো বলে ২০ বিঘা, কখনো বলে ১০ বিঘা আবার কখনো বলে ৫/৬ বিঘা সম্পত্তি রয়েছে।

পিতার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া শিউলি বানু সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category