• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় চাঞ্চল্যকর ডাকাতী মামলার তিন ডাকাত সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ২৯১ Time View
প্রকাশঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর বেজোড়া মোড় ১৯ দোকানে ডাকাতী মামলার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের বেজোড়া মোড় নামক স্থানে ১৯টি দোকানে ডাকাতী মামলার এজাহারভুক্ত আসামী। আসামীরা হলেন উপজেলার বেজোড়া মোড়ে শফিকুলের ছেলে খালেক ওরফে মিস্টার, আকিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও সাইদুরের ছেলে জাহাঙ্গীর।
গ্রেফতারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতী মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ডাকাতীর ঘটনায় এপর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরো সদস্য রয়েছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো জানান, পোরশা উপজেলার রাস্তাগুলিতে অতীতে যে ডাকাতী হয়েছে তা তিনি জিরো টলারেন্সে নিয়ে আসতে চান। এই রাস্তা দিয়ে সকলে নিরাপদে চলাচল করতে পারবে বলে তিনি আসা প্রকাশ করেন। তবে ডাকাতীর ঘটনায় তিনি রাস্তার দুই পাশে ঝোপঝাড় ও বিভিন্ন ধরনের গাছ থাকার কারনে ঘটছে বলে মনে করছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category