• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্পসারন দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগ সেক্রেটারী মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে উপজেলার ১ হাজার ৯৩৫জন কৃষককে প্রত্যেকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category