• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় বশিরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মার্চ, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় তরুণ প্রজন্ম আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ডা. বশিরুল হক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পোরশা বড় মাঠে অনুষ্ঠিত খেলায় সান্তাহার ফুটবল একাদশ ১-০ গোলে সাপাহার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা পরিচালনা করেন গোদাগাড়ি উপজলার কাকনহাটের রেফারী বিপ্লব। খেলা শেষে সন্ধায় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুরুস্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে পুরুস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারমান কাজীবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফারুক মিঞা, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category