• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নেতৃত্বে  বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন কাচারিপাড়ার মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)। থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category