• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় জামায়াতের উদ্যেগে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী সমাবেশ

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জামায়াতের আয়োজনে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা সাগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারি অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক টিম সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা আমির খ ম আব্দুর রাকিব, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের আসন পরিচালক মাওলানা নওশাদ আলী এবং জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম। এতে উপজেলার জামায়াতের যুগ্ম সেক্রেটারী নুরনবী, কর্মপরিষদ সদস্য আলাউদ্দিন এবং ৫৪টি ওয়ার্ডের জামায়াত গঠিত ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category