• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্দা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে শোকজ নোটিশ

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. এমদাদুল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ জারি করেছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. এমদাদুল হকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ ঘটনায় উপজেলা বিএনপি মনে করছে, ইউনিয়ন পর্যায়ের একজন সভাপতি হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে উপজেলা কমিটিকে অবহিত করা প্রয়োজন ছিল। কিন্তু তিনি উপজেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদককে না জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে মনোনয়ন দাবি করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এ বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, “কোনো সংগঠনকে উপেক্ষা করে এহেন বক্তব্য সংগঠনের বিভক্তি ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।”
এ বিষয়ে মো. এমদাদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে শোকজ নোটিশ পাওয়ার পর তিনি তার ফেসবুক আইডিতে নোটিশের কপি ও নিজের হাতে হ্যান্ডকাপ পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন-
“মৃত্যু ছাড়া মুক্তির কোনো পথ নেই”—এই উক্তিটি মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক ‘রক্তাক্ত প্রান্তর’-এর অন্যতম প্রধান চরিত্র ইব্রাহিম কার্দির। সো, আমরা এসব পড়াশোনা করেই জীবন যুদ্ধে নিজেকে অনুপ্রাণিত করেছি। সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, সম্প্রতি নওগাঁর বিভিন্ন উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির তৃণমূল পর্যায়ে মনোনয়ন প্রত্যাশীদের নাম প্রকাশ এবং অভ্যন্তরীণ টানাপোড়েন বেড়ে চলেছে। এতে করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category