• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

নওগাঁ-৩ আসনের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী উপজেলা) আসনে দলীয় মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মহাদেবপুর উপজেলা সদরে মাছ চত্বরে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
এসময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের কর্মী সমর্থকরা।

সমাবেশে সভাপতিত্ব করেন- থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন- থানার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, মাহাদেবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ অন্যরা। এসময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- উপজেলার সিংহভাগ মানুষ মহাদেবপুর উপজেলা থেকে এমপি দেখতে চান।বিপদের সময় ধানের শীষের প্রার্থীদের রেখে গা ঢাকা দিয়েছিল। আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছিল সুযোগ সন্ধ্যানীরা। তারা এখন দলের জন্য মায়া কান্না করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। অন্যথায় এ আসনটি বিএনপির জন্য ভরাডুবি হতে পারে। মনোনয়ন পরিবর্তন না হলে রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন- প্রিয় নেতা আজকে বলতে হয় কি করলে আমরা পাশ করতে পারবো। রাতে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছে। এতো কিছুর পরও কি পরীক্ষা দিতে হবে। আর কতো জেল -হাজতবাস করলে, নেতাদের আগলে রাখলে বিপদ আপদে পাশে থাকলে মনোনয়ন পাবো। কতো আন্দোলন সংগ্রাম করেছি মহাদেবপুর উপজেলার পিচঢালা পথ ও ইট পাথরের ঘরবাড়ি বলতে পারবে।

তিনি বলেন- অন্য কারো জন্য আমরা যদি ধানের শীষের ভোট চাইতে জনগনের কাছে গেলে তারা মুখ ফিরিয়ে নিবে কিনা তা নিয়ে সন্দেহ হয়। আমার জন্য না হলেও উপজেলাবাসীর মুখের দিকে তাকিয়ে সদয় হয়ে তাদের চাওয়া পাওয়া পুরণ করার জন্য আপনার (তারেক রহমান) সুদৃষ্টি কামনা করছি। দলের কাছে অনুরোধ-মানুষগুলো পরিবর্তন দেখতে চাই। তাদের চোখের মুখের ও মনের কথা বুঝার অনুরোধ করছি। মনোনয়ন পুর্নবিবেচনা করার অনুরোধ করছি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন- আমরা কখনো দল ছেড়ে যায়নি। গত ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করে দলের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিএনপির সুনিশ্চিত বিজয়কে যারা ভুলুণ্ঠিত করতে চাই তাদের প্রতিহত করা হবে।

সন্ধ্যায় এক মশাল মিছিল উপজেলা মাছ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য- নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী থানা বিএনপির সভাপতি এবং বদলগাছী উপজেলার বাসীন্দা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category