• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পোরশায় বাগানের আম চুরির সময় ৩৮ ক্যারেট আম আটক

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আ¤্রপালী আম বাগান থেকে আম চুরি করে নিয়ে যাওয়ার সময় ৩৮ ক্যারেট আম উদ্ধার করেছে বাগান মালিকের লোকজন। এসময় আম চোরেরা পালিয়ে যায়। ঘটনটি ঘটেছে শুক্রবার উপজেলার সরাইগাছি মোড় ফায়ার সার্ভিসের পূর্ব পাশে খাইরুল ইসলাম ও জিয়াউর রহমানের আম্রপালী আম বাগানে। খাইরুল ও জিয়াউর জানান, গত ২৫ ফেব্রæয়ারী-২৩ইং তারিখ থেকে জগিন পাহান নামে গাঙ্গুরিয়ার জনৈক ব্যক্তির কাছ থেকে কাতিপুর মৌজার ২ একর ৫৩ শতাংশ জমি সাব লীজ নিয়ে তারা আম চাষ করে আসছেন। এবছর বাগানটিতে প্রচুর পরিমানে আম ছিল। হঠাৎ করে শুক্রবার দুবৃত্তরা গাছ থেকে অপরিপক্ক আমগুলি নামিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন

দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় তারা ঘটনা স্থল আম বাগানে বিপুল পরিমান আম ছড়িয়ে ছিটিয়ে এবং ৩৮ ক্যারেট আম ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেগুলো মালিক পক্ষের লোকজন উদ্ধার করে। এতে তাদের ৬ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। এ বিষয়ে তারা শনিবার ১১ জন ব্যক্তির নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত নামা ২৫ জন ব্যক্তির নামে থানায় এজাহার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category