• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পোরশায় ব্র্যাকের মিলন মেলা

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় সামাজিক অপরাধ বাল্য বিবাহ প্রতিরোধে পল্লী সমাজের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রকল্পের আওতায় ব্র্যাক সামাজিক অপরাধ দমন পল্লী সমাজের আয়োজনে সামাজিক অপরাধ বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে নিতপুর বাংগাল পাড়ায় উৎসব মুখর পরিবেশে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে পল্লী সমাজের সদস্যগণ সহ স্থানীয় গ্রামবাসীরা অংশ গ্রহণ করেন। পরে খেলাধুলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ব্র্যাক সামাজিক অপরাধ দমনে পল্লী সমাজের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সরকার বাবু, কিশোর ক্লাবের সভাপতি বদিউল আলম, কিশোরী ক্লাবের সভাপতি জোলেখা খাতুন, বয়স্ক নারীদলের সভাপতি সফুরা খাতুন, সামাদ মন্ডল সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category