• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পোরশায় ভিমরুলের কামড়ে অন্তত আহত-২০

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় মৌমাছির কামড়ে শিশুসহ অন্তত ২০-২৫জন ব্যক্তি আহত হয়েছেন। এতে গুরুতর আহত অবস্থায় মাহবুব আলম (২৬)নামে যুবককে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলেগেছে বলে জানাগেছে। অন্য আহতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়াপাড় ও মুন্সিপাড়ার হারুনের ছেলে ইয়াছিন(৩), মোজাম্মেলের ছেলে তামাশ(২৫), হাসান(৪০), নিতাই(৫৬), সাইরুল(২৫), মোসলেম(২৫), মোবারক(২০), লতিফন(৪০) ও মোরশেদ আলী(২৫) সহ প্রায় ২০-২৫জন। আর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
জানাগেছে, কিছুদিন আগে নিতপুর মডেল মসজিদ-পূর্বদিয়াড়াপাড়ার রাস্তার পাশের উপজেলার অফিসার্স কোয়ার্টারের মাধবী নামে একটি বাসার কার্নিসে মৌমাছি চাক লাগে। এর পাশেই রাস্তা হওয়ায় ঘটনার দিন রাস্তাপারাপারের সময় মৌমাছির চাকটিতে চিল পাখি হামলা করলে বিক্ষিপ্তভাবে মৌমাছি রাস্তার লোকজনকে কামড় দিতে শুরু করে। এসময় তারা দৌড়ে পালিয়ে গেলেও মৌমাছির কামড়ে মাহবুব গুরুতর আহত হয়ে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category