• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা হয়।

এরপরই উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও শ্রাবণী রায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও শ্রাবণী রায় নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে থানা পুলিশ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রদর্শিত মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।

এসময় উপজেলা ভাইস কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় যুবলীগ সভাপতি জোবায়ের হোসেন, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category