• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পোরশা উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি যা লিখেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফলাও ভাবে প্রচার হয়েছে। সোমবার তিনি ছাওড় ইউনিয়নের কুশোরপাড়া গ্রামের কয়েকজন পাষন্ড কর্তৃক ধর্ষণের শিকার হয়ে তাদের হাতে নিহত ৯ বছরের ছোট্ট শিশু সুমাইয়ার বাড়ি পরিদর্শন শেষে একইদিন সন্ধ্যার আগে তিনি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি লেখেন। অনেকেই স্ট্যাটাসটি লাইক, কমেন্টস এবং শেয়ার করেছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আমাদের পোরশা কি আসলেই শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল? আমাদের সুমাইয়ার (৯) এর কথা কি আপনাদের মনে আছে? কয়েকদিন আগে কয়েকজন নরপিশাচের হাতে ধর্ষিতা হয়ে মুখে লাল মাটি গুঁজে ও গলায় গামছা পেঁচিয়ে যে শিশুটিকে হত্যা করা হলো, আমি তার কথা বলছি। নৃশংস এ ঘটনা আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি ভেবেছি পোরশা অঞ্চলের শান্তিপ্রিয় যুবকেরা কি তাহলে আসলেই এমন অমানবিক হায়নার মতো হয়ে উঠছে! একজন শিশুর প্রতি এমন পৈশাচিক আচরণ কিভাবে তারা দেখাতে পারলো। এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়-নিরিবিলি এসব কী তাহলে কেবলই জনশ্রæতি। তবে হতাশার মধ্যেও আশার কথা হলো, আসামিরা দ্রæততম সময়ে গ্রেপ্তার হয়েছে। এজন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখন এটাই চাওয়া। আজ ভুক্তভুগী পরিবারের অনুমতি নিয়ে ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিআইও কে সাথে নিয়ে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ভিক্টিমের মা বাবার ক্ষোভ, কান্না আর আহাজারীতে যে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছিলো তাতে ছবি/ভিডিও রাখার কথা মাথায় আসেনি বা ইচ্ছা করেনি। ফিরবার সময় সামান্য কিছু আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী দিয়ে সহমর্মিতা জানিয়েছি। শান্তি প্রিয় পোরশা দিনদিন অশান্ত হয়ে উঠছে। এর নেপথ্যে অনেক কারণের মধ্যে একটি মাদক। আমার অন্তত তাই মনে হচ্ছে।
এ বিষয়ে কাজ করতে চাই। আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সুমাইয়ারা ভালো থাকুক, প্রার্থনা করি।” এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, তিনি নিজে ইচ্ছে করেই সহানুভূতি দেখানোর জন্য সুমাইয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার পরিবার এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে সুমাইয়ার মৃত্যু সম্পর্কে যা জেনেছেন সে অনুভূতি থেকে তিনি এই লেখাটি লিখেছেন। ভবিষ্যতে এ উপজেলায় আর যেন এরকম কোন হৃদয় বিদারক ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকার জন্য উপজেলাবাসি, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে কাজ করার আহ্বান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category