• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রধানমন্ত্রী নারীর মর্যাদাকে সমুন্নত করছেন পোরশায় খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদাকে সমুন্নত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ সমতাকরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার নিরলস পরিশ্রম এবং দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারা, সংবেদনশীলতা সকল কিছুর মধ্যে দিয়েই আজকে এদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের দেশের নারী সমাজকে জাগ্রত করতে হবে। কেননা, দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, কাজেই তাদের পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এটা জাতির পিতা যেমন মনে করতেন, তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে করে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু:স্থ, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের জন্য ভিজিএফ, ভিজিডি, দু:স্থ ভাতা, মাতৃকালীন ও গর্ভবতী মায়েদের ভাতা, স্বামী পরিত্যাক্তদের জন্য ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন। তাই দেশের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহŸান জানান তিনি। ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করেন পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীমতি কমলা রানী। এসময় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ঘাটনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: বেগম ও সাধারন সম্পাদক নাজমা খাতুনের নাম ঘোষনা করেন। পরে বিকালে তিনি পাঁচড়াই মাঠে পাঁচড়াই অগ্রদুত সবুজ সংগের আয়োজনে চুড়ান্ত ফুটবল খেলার উদ্বোধন এবং খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category