• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীর গাল কেটে দিল বখাটে

দিনকাল বিডি / ২৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে কলেজ ছাত্রীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামে এক বখাটে। কলেজ ছাত্রী জান্নাত (১৭), উপজেলার উথুরা গ্রামের রিক্সা চালক রোকন মিয়ার মেয়ে।

জাহিদ হোসেন গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ গেইটে এই ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র চানায়, র্দীঘদিন যাবত কলেজ ছাত্রীে প্রেমের প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল বখাটে জাহিদ। এতে কলেজ ছাত্রী রাজী না হওয়ায় ঘটনার দিন সকালে কলেজ গেইটে অবস্থান নেয় বখাটে জাহিদ ও তার সহযোগীরা।

এসময় ওই ছাত্রী কলেজ গেইটে আসলে তার পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেয় জাহিদ। কিন্ত তাতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখ ও গালের বেশ কয়েকটি স্থান কেটে দেয় ওই বখাটে। এই পর ঘটনার পর হট্টগোল সৃষ্টি হলে পালিয়ে যায় বখাটে জাহিদ। পরে কলেজ ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্থাস্থ কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি মো. ফারুক হোসেন বলেন, এখনো এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category