• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ফকিরহাটে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চু‌রি

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

প্রতিনিধি বাগেরহাট।।
বাগেরহাটের ফকিরহাটে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ৩ মাসের এক শিশু সন্তান চুরি হয়েছে বলে দাবী করেছে এক দম্পতি। চুরি হওয়া শিশু সাজিদ ফারাজী ( ৩ মাস) উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে। শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে বাবা-মা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু সন্তান চুরি হওয়ার দাবী করছে ওই দম্পপতি।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল সা‌ড়ে ৩টা পর্যন্ত শিশু সন্তানটি পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান।
শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী জানান, এদিন ভোর রাতে মৃদু ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির বাবা-মা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, শিশু সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান ব‌লেন, ওই দম্পতি কাউকে সন্দেহ করছেনা। প্রতিবেশী কারো সাথে বিরোধও নেই বলেও জানান। তবে সকাল থেকে পুলিশের একাধিক টিম শিশুটি উদ্ধারে মাঠ পর্যায়ে কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরপ্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category