• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফতুল্লায় শিশু গণধর্ষণ মামলার আসামি বাউফলে গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত শিশু গণধর্ষণ মামলার অন্যতম আসামি মন্টু ওরফে মাসুদ রানাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মন্টু ওরফে মাসুদ রানা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর গ্রামের বাসিন্দা মকবুলের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা ফরদি খান ওরফে উজ্জলের মেয়ে শিলা আক্তার (১৩) সূতার মিলে কাজ করতো।

ঘটনার দিন (২৩ ফেব্রুয়ারি) রাত এগারোটার দিকে শিলা বাসার বাইরে আসলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ এবং আরও ৩ জন মুখ চেপে ধরে। ফতুল্লা উপজেলা মাসদাইর বাড়ৈভোগস্ত জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় রাত এগারোটার থেকে রাত ১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করে।

এ ঘটনায় (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।

মামলা রুজু করা হলে ভিকটিম (২২ ধারা মোতাবেক) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সামনে অপূর্ব, জীবন, মন্টু এবং শুভ’র গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে মানষিক ও শারীরিক নির্যাতনের বিষয়ে তার জবানবন্দি দেন।

ঘটনাটি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল আসামীকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category