• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার

দিনকাল বিডি ২৪ / ৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯) বিজিবি)১৮ নভেম্বর ২০২৬ সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ২৯ বিজিবি, ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং টহল কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ড্রোন প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
এ বিষয়ে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৯ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category