• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী, প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির গিরিধরপুর গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক গৌর চন্দ্র রায় এর বাড়ির জায়গা প্রতিপক্ষরা দখল করে রাস্তা তৈরি করার প্রতিবাদে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে গতকাল রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন করেন। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির গিরিধরপুর গ্রামের মৃত কেশব রায় এর পুত্র গৌর চন্দ্র রায় একই গ্রামের মৃত গোপেস্বর সরকার রায় এর পুত্র গোরা সরকার (৫০), মিন্টু সরকার (৪৫), সুকান্ত সরকার (৪২) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে জমি দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ০৫/০৯/১৯৯৬ খ্রি. সালে আলাদীপুর ইউপির ছয় আনি গ্রামের ওছমান গনিম মন্ডল এর স্ত্রী মোছাঃ গোলজান বিবি এর নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করি। ঐ জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু একই গ্রামের উক্ত ব্যক্তিরা আমার ক্রয়কৃত সম্পত্তি পড়ে থাকা অবস্থায় সেই জমির উপর দিয়ে যাতায়াত করতে থাকে। অথচ পাশের্^ই রেকর্ডীয় রাস্তা রয়েছে। রেকর্ডীয় রাস্তাদিয়ে দিয়ে প্রতিপক্ষরা যাতায়াত করেনা। এখন তারা আমার বাড়ির জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করে সেই জায়গার উপর দিয়ে যাতায়াত করছে। এই মর্মে গত ০৬/১১/২০২৪খ্রি. তারিখে আলাদিপুর ইউপি চেয়ারম্যানের নিকট পূর্বের রেকর্ডীয় রাস্তা দিয়ে চলাচল করার জন্য গ্রামবাসীদের গণ স্বাক্ষর নিয়ে একটি অভিযোগ করি। এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২ মৌজার বর্ডার দিয়ে রাস্তা করারও আবেদন জানান। তাদের জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নাই। দীর্ঘ কয়েক যুগ ধরে পুরাতন রাস্তাটি ব্যবহার করে আসছিল এলাকার লোকজন। প্রতিপক্ষরা ঐ রাস্তাটির উপর ইট বালু পাথর রেখে প্রতিবন্ধ সৃষ্টি করে রাখায় গ্রামবাসীরা তার জায়গার উপর দিয়ে চলাচল করতে থাকেন। এখন প্রতিপক্ষরা বিরোধ সৃষ্টি করে জোর পূর্বক ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ের রাস্তা তৈরির করছে। এতে আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category