• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ফেনী থেকে বদলি হয়ে চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ হলেন আসাদুজ্জামান খান

দিনকাল বিডি ২৪ / ৩৫১ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আসাদুজ্জামান খানকে জেলা ও দায়রা জজের কাছে আগামী ১ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা গেছে, মোহাম্মদ আসাদুজ্জামান খান চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট ও চট্টগ্রাম কাস্টম হাউসের আইন উপদেষ্টা হিসেবে ও কর্মরত ছিলেন।
এদিকে একইদিন রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোঃ জাকির হোসেনকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category