• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে প্রাপাগান্ডা ছড়িয়ে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৩ টায় সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জজ মিয়া।
সংবাদ সম্মেলনে মো. জজ মিয়া জানান, গত বছর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি নির্বাচিত হয়েছি।
বর্তমানে আমি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নিয়ে দলের পক্ষে কাজ করে যাচ্ছি।
গত দুই দিন থেকে আমাকে বিএনপির লোক বলে বিভিন্ন ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। আমি ও আমার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিএনপির সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।
একটি মহল আমাকে বিপাকে ফেলতে বিএনপির সদস্য বানানোর পাঁয়তারা করছে। আমি কোনো দিনও বিএনপি করিনি ।
তাই আমাকে নিয়ে ফেসবুকে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইমুদ্দিন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হোসনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কারিমুল ইসলাম জানান, মো. জজ মিয়া কখনোই বিএনপি করে নি। বিএনপির কোন কর্মকান্ডে তাকে অংশ নিতে দেখি নি। আমি যতটুকু জানি সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ভুলবশত তার নামটি ওয়ার্ড বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category