• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে পানিতে ডুবে ও অটো রিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যু !

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অটো রিকশার ধাক্কা ও উঠানে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের মনু মিয়ার শিশু কন্যা মাহি আক্তার (৩ ) বিকালে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর মনু মিয়ার উঠানের গর্তের পানিতে তার মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে বিকাল সাড়ে ৪ টায় একই গ্রামের আব্দুল আজিজের শিশু কন্যা আফিয়া আক্তার (২) কে তার বাড়ির পাশের রাস্তার ওপর একটি অটো রিকশা ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আফিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category