• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বদলগাছীতে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা আবাসন প্রকল্প জং-মরিচা ধরে নষ্ট

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ফজলে মওলা, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব বনগ্রাম এর হাস্তা বিলে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা আবাসন প্রকল্পে পূনর্বাসিত ২৭০ টি পরিবারের মধ্যে ১৮৫টি ঘরই ফাঁকা রয়েছে। আবাসন প্রকল্প দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও পূনর্বাসিত গ্রামে ফিরে যাওয়া পরিবারগুলো আর এই আবাসনে ফিরে আসেননি। আর বেশিরভাগ টিনের ব্যারাকগুলি জং-মরিচা ধরে ফুটা ফুটা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে । আবার আবাসন প্রকল্লের ভিতরের রাস্তাগুলি দিয়ে বর্ষা মৌসুমে অতিরিক্ত কাদার কারণে যাতায়াত করা খুবই কষ্টকর। আর এসব রাস্তা ও ব্যারাকগুলি সংস্কারের জন্য নেওয়া হয়নি কোন উদ্যেগ। আবাসন প্রকল্পের ভিতরের রাস্তা ও ব্যারাক গুলো সংস্কার করা না হলে ২/৩ বছরের মধ্যে সব ব্যারাক গুলো শুণ্য হয়ে যাবে।
জানা যায়, পূর্ব বনগ্রাম আবাসন প্রকল্পে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীনদের তালিকা প্রনয়ণ করে ২৭০ টি পরিবারকে প্রাথমিক পর্যায়ে ঘর বরাদ্দ করে ২০১২ সালে ২৭০টি পরিবারকে এই আবাসনে পূনর্বাসন করা হয়। পূনর্বাসিত পরিবাররা প্রথম দিকে আনন্দের সংগে ওই ঘরগুলোতে বসবাস শুরু করলেও ৩/৪ মাসের মধ্যে পুরো ব্যারাকগুলো যেন ফাঁকা হয়ে যায়। তারা তাঁদের বরাদ্ধকৃত আবাসন ঘরে তালা ঝুলিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। বর্তমানে ওই আবাসন প্রকল্পে মাত্র ৬০ থেকে ৭০টি পরিবার বসবাস করছে যা শুরু থেকেই। প্রায় ৯ বছর পর আরো ১০ থেকে ১৫টি পরিবার এই আবাসন প্রকল্পে নতুন করে বসবাস শুরু করে। বর্তমান এখানে মোট ৮৫টি পরিবার বসবাস করছে।

সরে জমিনে গিয়ে দেখাযায়, পূর্ব বনগ্রামের আবাসন প্রল্পের ভিতরের রাস্তাগুলো সব কাদায় একাকার হয়েগেছে। বেশির ভাগ ব্যারকগুলো জং,মরিচা ধরে ভেঙ্গে পরিত্যাক্ত অব¯’ায় পরে আছে। যে সব ব্যারকে লোকজন বসবাস করছে সেই ব্যারাকগুলোর বেশির ভাগ ব্যারাক জং-মরিচা ধরে টিনগুলো খুলে খুলে নষ্ট হয়ে যা”েছ, আবার কারো কারো ব্যারাকের ঘরের টিনের চাল ফুটো ফুটো হয়ে গেছে।

ব্যারাকে বসবাসকৃত রফিকুল ইসলাম সাংবাদিককে দেখতে পেয়ে বলেন, আমি আমার পরিবার নিয়ে ঘরের ভিতরে খুব কষ্টে দিন-রাত যাপন করছি। ঘরের ভিতরে নিয়ে গিয়ে টিনের চালা পুরাটাই ফুটো হয়ে গেছে সেটি দেখান।

আবাসন প্রকল্পে বসবাসকৃত লোকজনের সাথে কথা বলে জানাযায়, আবাসানে পূর্নবাসিত করার আগে সরকারি নানা সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল আবাসনে বসবাসকৃত লোকজনদের। এ পর্যন্ত তারা আবাসনে বসবাস করে কয়েক বছর থেকে নাম মাত্র কিছু সুযোগ সুবিধা পেয়েছে। এই আবাসনে ২টি পুকুর রয়েছে তা অবৈধ ভাবে ইউএনও অফিস থেকে লিজ দেওয়া হয়েছিল। সেই সময় এ বিষয়ে দৈনিক সংবাদে এক প্রতিবেদন প্রকাশের পর ২০১৮ ইং সালে পুকুর দুটি পূনর্বাসিতদের দখলে ছেড়ে দেওয়া হয়। কর্মসং¯’ান না থাকায় লোকজন থাকতে চায়না এ আবাসন প্রকল্পে।

সবচেয়ে মজার বিষয় হল নিয়ম নীতিকে উপেক্ষা করে বিল বা জলাশয়ে আবাসন প্রকল্প গ্রহন করা হয়েছে। কিš‘ জলাশয়ে বসবাস যোগ্য নয় জন্যই তৎকালীন ইউএনওর আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালের ৫ নভেম্বর সাবেক জেলা প্রশাসক মোছাঃ নাজমানারা খানম এর স্বাক্ষর জনিত চিঠির মাধ্যমে পূর্ববনগ্রাম হাস্তা বিল সহ উপজেলার কিসমত পাঁচ ঘড়িয়া বিল, মাহমুদ বিলা ও ঐতিহ্যবাহী নহেলাকাষ্টগারী বিল সম্পূর্ন রূপে বিলের শ্রেণী পরিবর্তন করে ভিটা জমিতে রূপান্তর করা হয় বলে উপজেলা ভূমি অফিস সুত্রে জানা যায় । উপজেলার পূর্ব বনগ্রাম হাস্তাবিল একটি ঐতিহ্যবাহী জলাশয় যা ভিটা মাটিতে রূপান্তর করা হয়েছে।

আবাসন পরিবারের সিদ্দিক, খুদু, হামিদ, দুলাল হোসেন, নূর ইসলাম, ওয়াজদুল, কুদ্দুস, লিলিফা, লুৎফা বেগম, ফেরেজা বেগম ও শাহিদা জানান, ধুধু মাঠের মধ্যে এই আবাসন প্রকল্প নেই কোন কর্মসং¯’ান । আশে পাশে কোন গ্রামও নেই যে মানুষের বাড়িতে কাজ করবো। পুকুর গুলি ৫ বছর আগে অবৈধ দখল মুক্ত হয়েছে। এছাড়াও আবাসনে বসবাসকারীরা জানালেন রাস্তা, স্কুল সহ বিভিন্ন সমস্যার কথা।

আবাসন প্রল্পের সভাপতি আব্দুল জব্বার জনায়, আবাসন প্রকল্পের যে রাস্তা রয়েছে, একটু রাত হলে চলাচল হয় বিপদজনক। ব্যারাকের ভিতরে চলাচলের যে রাস্তা রয়েছে তা ইট সোলিং না করে দিলে এখানে বসবাস করা খুব কষ্টকর। একটু বৃষ্টি হলেই রাস্তা পি”িছল ও কাদায় পরিপূর্ণ হয়ে যায়। আবাসনের প্রায় সব ব্যারাকগুলি এখন নষ্ট হতে শুরু করেছে। এখানে ছোট ছোট বা”চাদের লেখাপড়া করার জন্য নেই কোন বিদ্যালয়, ছেলে মেয়েরা কোথায় গিয়ে পড়াশুনা করবে। এখানে নামাজ পড়ার জন্য ছিলনা কোন মসজিদ। কিš‘ বছর ৩ আগে এখানে বসবাসকারীদের কাছ থেকে চাঁদা তুলে একটি টিনের মসজিদ তৈরি করা হয়। সেই মসজিদের টিন গুলো খুবই খারাপ। রোদ হলে প্রচন্ড গরম হয় ঘরে। টিনের ঘরে দিনের বেলায় গরমে থাকা যায় না। তার পরেও খেয়ে না খেয়ে নানা ঝড় ঝাপটা পেরিয়ে বর্তমানে ৮০ থেকে ৮৫টি পরিবার এখানে বসবাস করছি। রাতে ঘরের জানালা খুলে রাখা যায় না। অন্ধকারে দুর্বৃত্তরা ও নেশাখোরেরা এসে জানালায় ধাক্কাধাক্কি করে।

জব্বার আরো বলেন, এই আবাসনে বসবাসরত যাদের গ্রামে বাড়ী ঘর রয়েছে তারা আবাসনের ঘরে এক রাত বসবাস করেই তালা চাবি ঝুলিয়ে দিয়ে চলেগেছে। কিছু কিছু পরিবার আরও ২/১ দিন বেশি থেকেছে। এখন অধিকাংশ ব্যারাক ফাঁকা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা এখানে বসবাসরত লোকজনদের কোন কর্মসং¯’ান নেই। তারা সরকারিভাবে কোন পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না। এই আবাসনে মোট ৫৪ টি ব্যারাক রয়েছে। প্রতি ব্যারাকে ৫টি করে পরিবার থাকার ব্যব¯’া রয়েছে। অধিকাংশ ব্যারাক বর্তমানে জাং-মরিচা ধরে নষ্ট হয়ে যা”েছ। আর এই জং মরিচা ধরা ব্যারাক গুলি সংস্কারের কোন ব্যব¯’া করা হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান এর সঙ্গে কথা বললে তিনি জানান, আমি এখানে নতুন এসেছি আমি আসার অনেক পূর্বে এই আবাসন প্রকল্প নির্মিত হয়েছে। আমি ২/১ দিনের মধ্যে সেখানে সরেজমিনে পরিদর্শনে যাবো । ঘুরে এসে সেখানকার সম্যসাগুলো সমাধানের জন্য ব্যবস্গ্রতা গ্রহণ করবো। তবে যোগাযোগ ব্যব¯’ার বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category