• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বদলগাছীতে এনজিও কর্মকর্তা পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই।

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এনজিও কর্মকর্তা পরিচয়ে অভিনব কায়দায় গৃহবধূর ৬০হাজার টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গোবরচাঁপা আশা এনজিওর গোবরচাঁপা হাট শাখা থেকে ৬০হাজার টাকা ঋণ নিয়ে বাড়ী যাওয়ার পথে গোবরচাঁপা কলকুটি এলাকায় ফতেহ দরগার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।ভুক্তভোগী ঐ গৃহবধূর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোপিনাথ গ্রামের লিটনের স্ত্রী শিল্পী বেগম ।ভুক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির কলকুটি -পঁচার মোড় সড়কে ফতেহ দরগা নামক স্থানে চার্জার ভ্যানকে পথরোধ করে দূর্বৃত্ত্বরা। এসময় ভ্যানগাড়িতে থাকা যাত্রীদের দৃর্বত্ত্বরা আশা এনজিওর এরিয়া ম্যানেজার পরিচয় দিয়ে গৃহবধূ শিল্পীর কাছে ঋণের টাকা বেশি এসেছে বলে টাকা গণনা করতে চায়। এসময় গৃহবধূর স্বামী টাকা অফিসে গিয়ে গণনা করার কথা বললে তারা চড়াও হয়।বাধ্য হয়ে গৃহবধূ তার ব্যাগ থেকে টাকা বের করে এনজিওর কর্মকর্তা পরিচয় দানকারীকে দেয়। দূর্বৃত্ত্বরা গৃহবধূর ৬০ হাজার টাকা হাতে নেয়। এসময় এনজিওর পাশ বই নিয়ে চক্রের এক সদস্য তথ্য যাচাই করেন। এনজিওর কর্মকর্তার পরিচয়দানকারী অজ্ঞাত ব্যাক্তিরা গৃহবধূ ও তার স্বামীকে এনজিওর অফিসে আশার কথা বলে টাকা নিয়ে দুটি মোটর সাইকেল যোগে তারা ৩জন দ্রুত চলে যায়।দূর্বৃত্ত্বরা টাকা নিয়ে চলে। উক্ত অফিসের মাঠকর্মী কে ফোন করে জানতে পারেন গৃহবধূর টাকা নিয়ে যাওয়া ব্যাক্তিরা অফিসের কেউ নয়। এসময় ভুক্তভোগী স্বামী স্ত্রী এনজিওর মাঠকর্মীর কথা শোনার পর অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিয়ার রহমান বলেন,ঘটনাটি শুনেছি,সেখানে পুলিশ গেছে।সত্যতা পেলে, ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category