• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বদলগাছীতে বসত বাড়ী লিখে নিতে শশুরকে কুপিয়ে হত্যা ২ জনকে আটক করেছে পুলিশ।

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বসত বাড়ী লিখে নিতে শশুরকে পিটিয়ে হত্যা করেছে জামাই ও মেয়ে। জানা যায় গত ১০ নভেম্বর উপজেলার সদর ইউপির গোরশাহী জাইজাতা গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর বেগম ঘটনা টি ঘটিয়েছে। উক্ত গ্রামের আবুল হোসেন টুরু(৮০)কে তার জামাই আব্দুস সালাম ও মেয়ে আঙ্গুর বেগম মিলে মাঝে মধ্যেই টুরুকে বসত বাড়ী লিখে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করত। নির্যাতনের শিকার হয়ে ৪দিন আগে আবুল হোসেন টুরু বদলগাছী থানায় মেয়ে আঙ্গুর ও জামাই সালামের নামে অভিযোগ দাখিল করে। অভিযোগের খবর পেয়ে গত ১০নভেম্বর রবিবার বিকালে সয়ন ঘরে বাঁসের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এসময় টুরুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে মারপিট বন্ধ করে। প্রতিবেশীরা বলেন টুরুর নামে বসত বাড়ী ৬কাটা জমি আছে এবং টুরুর একটা স্বৎত ছেলে রয়েছে তাকে বঞ্চিত করার লক্ষ্যে ঘটনাটি ঘটে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী বলেন খবর পেয়ে সাথে সাথেই ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের শরীরে বিভিন্নি স্থানে মারপিটের চিহ্ন রয়েছে। এব্যপারে আবুল হোসেন টুরুর ছেলে বাবু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামী আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর কে গ্রেফতার করা হয়েছে। লাশ পোস্ট মেডাম জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category