• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাংলাদেশি ২৭ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বিকল হয়ে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া বাংলাদেশী ফিশিং বোট “সাগর-২” এর ২৭ জেলেকে উদ্ধারের পর বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর কাছে জেলেদেরকে হস্তান্তর করেন ভারতীয় কোস্টগার্ড। শুক্রবার (৫ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত সোমবার (১ এপ্রিল) চট্টগ্রামের কুতুবদিয়া হতে “এফভি সাগর-২” নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে ছেড়ে যায়। হঠাৎ বৃহস্পতিবার (৪ এপ্রিল) আনুমানিক দুপুর দেড় টায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ “আইসিজিএস আমোঘ” এর নজরে আসলে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে জানান।

উদ্ধারের পর উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই ২৭জন জেলেদেরকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ।

এরপর শুক্রবার (৫ এপ্রিল) মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে সকল জেলেদের বোটসহ মহাজনের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category