• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল- বিএন‌পি’র সংসদীয় আসন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এর মাঠ জ‌রিপ

দিনকাল বিডি / ৬৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল- বিএন‌পি’র সংসদীয় আসন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এর মাঠ জ‌রিপ ও বিগত নির্বাচনী ফলাফল বি‌শ্লেষনে সাংগঠ‌নিক অবস্থা ।

১৯৯১ স‌নে জাতীয় সংসদ নির্বাচ‌নে আলমগীর ক‌বির ভোট পে‌য়ে‌ছেন ৬১১৮৩ টি । ২০০৮ স‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আনোয়ার হো‌সেন বুলু ভোট পে‌য়ে‌ছেন ৮৬৯৯১টি । আবার ২০১৮ স‌নে আলমগীর ক‌বির ভোট পে‌য়ে‌ছেন ৪৫১৭৩ এবং ২০২০ স‌নের উপ-‌নির্বাচ‌নে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোট হ‌লে শেখ রেজাউল ইসলাম বেজু ধা‌নের শীষ নি‌য়ে ভোট পে‌য়ে‌ছেন ৪৬০৫ টি ।

উপ-‌নির্বাচ‌নে নি‌য়ে তেমন কোন অভি‌যোগও ছিল না । এ আস‌নে মোট ভোটার ছিল ৩০৬৭২৫ । মোট ভোট প‌রে‌ছে ১১১৯৪২ টি । শেখ রেজাউল ইসলাম বেজুর ৪.১১% ভোট পে‌য়ে জামানত বা‌জেয়াপ্ত হয় ।

আত্রাই-রাণীনগ‌রের ২টি উপ‌জেলায় ৪২৮১২ জন পদধারী বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ র‌য়ে‌ছে । সে হিসা‌বে শুধুমাত্র নেতা-কর্মী‌দের ভোট পে‌য়ে‌ছেন ১০.৭৫% । উক্ত উপ-‌নির্বাচ‌নের মাত্র ২ মাস প‌রে রাণীনগর উপ‌জেলা প‌রিষদ উপ‌নির্বাচন ১০.১২.২০২০ এ মোঃ মোসারব হো‌সেন প্রামা‌নিক ধা‌নের শীষ নি‌য়ে ৮১৫৫ ভোট পে‌য়ে‌ছেন । অভি‌যোগ আছে ভোটার‌দের ভোট কে‌ন্দ্রে আস‌তে দেওয়া হয় নি ।

সে হিসা‌বে য‌দি মোসার‌বের প্রাপ্ত ৮১৫৫ ভোট বিএন‌পির কর্মী‌দের ভোট হয় সেখা‌নেও শেখ রেজাউল ইসলাম বেজুর চে‌য়ে মোঃ মোসারব হো‌সেন প্রামা‌নিক এগি‌য়ে আছেন । আত্রাই উপ‌জেলা প‌রিষদ নির্বাচন ২৯ মে ২০২৪ শেখ মোঃ একরামুল বারী স্বতন্ত্রী প্রার্থী হ‌য়ে ৯২১৯ ভোট পে‌য়ে‌ছে যা শেখ রেজাউল ইসলাম বেজুর প্রাপ্ত ভো‌টের দ্বিগু‌নের বে‌শি ।

আবার দুই উপ‌জেলায় ১৯৯১-২০২৪ পর্যন্ত বিগত নির্বাচনী ফলাফল পর্যা‌লোচনা কর‌লে দেখা যায় শেখ রেজাউল ইসলাম বেজুর চে‌য়ে মোঃ মোসারব হো‌সেন প্রামা‌নিক এগি‌য়ে থাক‌লেও আলমগীর ক‌বি‌রের চে‌য়ে পি‌ছি‌য়ে আছে । আবার বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আনোয়ার হো‌সেন বুলু ‌বিগত নির্বাচনী ফলাফল, সাংগঠ‌নিক শ‌ক্তি, জন‌ভি‌ক্তি, মাঠের রাজনী‌তি ও জন সমর্থ‌নে অন্যন্য প্রার্থী‌দের চে‌য়ে এগি‌য়ে আছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category