• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী বাউফলের নওমালা ইউনিয়নে রুহুল আমিন রাড়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই মম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থিদের পক্ষে রোকনুজ্জামান রিয়ন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯আগষ্ট রাতে নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবুল হোসেন রাড়ীর ছেলে রুহুল আমিন রাড়ীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নামধারী আমওয়ামী সমর্থীতরা জড়িত বলে দাবি করেন।

তিনি আরও বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বরিশার শহরে যখন ছাত্রদের হল ছারার নির্দেশ দেয়া হয় তখন ছাত্রদেরকে তার নিজ বাসায় আশ্রয় দেন। বরং ৫আগষ্টের আগে আন্দোলনে যারা বাঁধা প্রদান করেন তারাই রুহলের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে হয়রানি করার উদ্যেশ্যে গ্রেপ্তার করিয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে রুহুলের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। একই সাথে যারা এখনও নওমালা ইউনিয়নে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানী করছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোকন বলেন, একই ইউনিয়নের করিম হাওলাদার নামের এক ব্যাক্তি আওয়ামী লীগ সরকারের সময় তাদের ছত্রছায়ায় রাজনীতি করতেন, বর্তমানে তিনি বিএনপির সাথে মিলে সাধারণ মানুষকে হয়রানী করছেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আমিনুর, মো. তানভীর রাকিবসহ ২৫ সদস্যের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category