• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র সাবেক এমপির সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তার নীজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেনে। সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরমুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ আন্দোলন করতে গিয়ে শত শত শিক্ষার্থী সাধারণ মানুষ নিহত হয়েছেন। তাদের সেই অর্জিত বিজয় ম্লান করতে দলের মধ্যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে । দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান,

মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জাতীর উদ্দেশ্য ভাষনে কোন নৈরাজ্য সহ্য করা হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন। তারপরেও কতিপয় নেতাকর্মীসহ অনুপ্রেশকারীরা সরকারি প্রতিষ্ঠানসহ বিরোধী দলীয় অনেক নেতা-কর্মীর ঘর-বাড়িতে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বিএনপি’র ভাবমূর্তি বিনষ্ট করছেন। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপিত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সেলিম। কাউন্সিলর মোঃ ইউনুস খান, নাজিরপুর ইউনিয়নে বিএনপির সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ঝুরন, ছাত্র পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল ফাহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category