• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মৎস্যজীবী দলের সভাপতিকে অব্যাহতি

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষনের ঘটনায় ওই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে (৪০) দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়। এ অব্যাহতি পত্র সভাপতির ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। অব্যাহতি পত্রে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন সম্প্রতি মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। এঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয় । এদিকে এ ধর্ষণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালাচ্ছ বলে অভিযোগ রয়েছে। মহলটি পুলিশের সাথে যোগসাজশ করে ধর্ষণের ঘটনাটি ধর্ষণের চেষ্টা বলে এজাহারে উল্লেখ করেন।

ধর্ষিত ছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করে বলেন, ধর্ষিতা শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছি। তারপরেও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদেরকে পড়ে শুনানো হয়নি।

এদিকে আজ সোমবার (১৪অক্টোবর) পত্রিকায় “ধর্ষিত শিশুর মেডিকেল পরীক্ষা করাতে পুলিশের রহস্যময় আচরণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর একই দিন সকালে বাউফল থানার পুলিশ নির্যাতিত ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category