• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে ১৭ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত যৌন হয়রানকারী

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির মামলার আসামী আনোয়ার হাওলাদারকে (৪০) ১৭ দিন পার হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এগারো বছরের এই শিশুকে যৌন হয়রানির অভিযোগে গত ১১ অক্টোবর বাউফল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

অভিযুক্ত আনোয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ ছাড়াও যৌন নিপীড়নকারী আনোয়ারকে গ্রেপ্তারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও বাউফল থানার ওসিকে স্মারকলিপিও প্রদান করেন। এতা কিছুর পরেও টনক নড়েনি বাউফল থানা পুলিশের।

অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে মৎস্যজীবীদলের মদনপুরা ইউনিয়ন শাখার সভাপতি ছিল। এ ঘটনার পর ওই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, আনোয়ার রাজনীতির পাশাপাশি মুদি ব্যবসা করতো। পণ্য ক্রয়ের জন্য ওই শিশুটি প্রায়ই তার দোকানে যেত । এই সুযোগে নানা ভাবে তাকে যৌন নির্যাতন করতো আনোয়ার। বিয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখাতো। সম্প্রতি যৌন হায়রানির শিকার শিশুটি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

এরআগেও অভিযুক্ত আনোয়ার তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করে। এ ঘটনা একাধিক পত্রিকায় প্রকাশিত হলে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন কারাবাসের পর জামিনে এসে পুনরায় নানা অপর্কম শুরু করে। এলাকার লোকজন তার ওপর অতিষ্ট ছিল। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category