• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউসা বাজারে দিবালোকে বিকাশের দোকানের তালা ভেঙে টাকা চুরি

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
সিসি ক্যামেরা খুলে নিয়ে দিবালোকে বিকাশের দুটি দোকানের তালা ভেঙে ১লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বাজারে এই চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার বাউসা দাঁড়পাড়া গ্রামের মৃত সাকেজ আলীর ছেলে, বাউসা বাজারে বিকাশ ব্যবসায়ী সামসুল ইসলাম দোকান বন্ধ করে দুপুর ২টার দিকে বাড়ি যায়। দুপুরের খাবার খেয়ে বিকাল ৪টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখেন ড্রয়ারে রাখা ৮০ হাজার টাকা নেই। দোকানে লাগানো সিসি ক্যামেরাও খুজে পাননি।
একই কায়দায় ওই বাজারে বিকাশ ব্যবসায়ী রাকিব হোসেনের ২০ হাজার টাকা চুরি হয়েছে। রাকিব হোসেন বাউসা পূর্বপাড়া গ্রামের রব্বান সরকারের ছেলে। তিনি জানান, দোকান বন্ধ করে দুপুরে খেতে যান। ফিরে এসে দোকান খুলে দেখেন দোকানের তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখেন ড্রয়ারে রাখা ২০ হাজার টাকা নেই।
বাউসা বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, চুরির বিষয়টা দেখেছি। তাৎক্ষনিক পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছেন। লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম বলেন, মোবাইল ফোনে বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আইনের আওতায় এনে বিচারের জন্য ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করণের চেষ্টা চলছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category