• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় এমপি বকুলের সহধরের পুকুরে অবৈধ বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎ স্পর্শে মিরাজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্যানালপাড়া (মধ্যপাড়া) গ্রামের রাফিক হোসেনের ছেলে। শনিবার (৩ জুন) দুপুর ২টার দিকে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সহধর ও মৃত আজিজুল সরকারের ছেলে জাহাঙ্গীর আলমের পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এমপির সহধর জাহাঙ্গীর তার প্রতিটি জমিতে জি.আই তারের মাধ্যমে বিদুৎ দিয়ে রেখেছে। ২৪ ঘন্টা এক ভাবে বিদ্যুৎ সে তারে থাকে। মিরাজ কাঁচি দিয়ে ওই পুকুরের পাড়ে থাকা ঘাস কাঁটার সময় তার হাঁতে থাকা কাঁচিটি ্ওই তার স্পর্শ করে। কাঁচির লোহার অংশে তার হাঁত থাকায় মিরাজের শরীরে বিদ্যুৎ স্পর্শ করে তাকে আটকে রাখে। তাকে কাঁপতে দেখে স্থানীয় চায়না বেগম ছুটে গিয়ে মেইন সুইচ বন্ধ করে এলাকাবাসীর সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মিরাজকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক।
অপর সহদর বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সে যদি দোষি হয় তবে তার জন্য শাস্তি পাবে’ ভাই বলে অন্যায় করে বাঁচার সুযোগ নাই,বলে দাবি করেন তিনি।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগাতিপাড়া সাব জোনের এ জি এম মুনজুর রহমান বলেন,পুকুরে এই অবৈধ্য সংযোগ নেওয়ার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে ,নিশ্চিত করেন বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category