• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

রকুনুজ্জামান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসের টিচার্স পয়েন্টে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের মাঝে বুধবার দুপুরে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশীদ। একই বিভাগের শিক্ষার্থী ক্লাবের সদস্য তামান্না সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল (অব.) বলেন, ‘সামাজিক দায়বব্ধতার অংশ হিসেবে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’আগামীতে এই অনুষ্ঠান শীতের শুরুতে আয়োজনের আহবান জানান। কম্বলের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা,স্বেচ্ছাসেবক,বিএনসিসির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ। উল্লেখ্য এ ক্লাবের উদ্যোগে স্থানীয় হত দরিদ্র ও শীতার্তদের ৫০০টি কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category