• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগাতিপাড়ায় সিনজেনটার রিটেইলার পয়েন্টে সিঁদ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরি

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬

মোঃসাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে একটি কীটনাশকের রিটেইলার পয়েন্ট থেকে সিঁদ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে অবস্থিত সিনজেনটার রিটেইলার পয়েন্ট এর সত্বাধিকারী রাম প্রসাদ মোর এর দোকান থেকে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক রাম প্রসাদ মোর অভিযোগ করেন, দুর্বৃত্তরা দোকানের পেছনের দিক থেকে রাতের আঁধারের কোনো এক সময় সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, সকালে দোকানের পাশের বসতবাড়িতে রাজমিস্ত্রিদের কাজ চলছিল।

এ সময় দোকানের পেছনে কীটনাশকের কার্টুন ও কিছু মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানের পেছনের দেয়াল সিঁদ কাটা হয়েছে। এবং সেখানেই বিভিন্ন লোহা জাতীয় চুরির জিনিপত্রও পড়ে ছিল। এরপর দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, র‌্যাকে সাজানো বিভিন্ন ধরনের কীটনাশকের প্রায় ৩০ কার্টুন কীটনাশক চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মালঞ্চি বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থল গিয়েছেন। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিতভাবে যাচাই করতে দোকান মালিককে বলা হয়েছে। বাজারে চারজন পাহারাদার দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে ও বাজার কমিটির সঙ্গে বসে বৈঠক করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে কেও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category